ইন্দাস এ পবিত্র রাখিবন্ধন উৎসব
বিএম নিউজ বাংলা, আকুতি, বাঁকুড়া:- রাখি পূর্ণিমাকে সামনে রেখে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক আকুই এক নম্বর পঞ্চায়েতের পালিত হল পবিত্র রাখিবন্ধন উৎসব। আকুই 1 নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও ইন্দাস ব্লক প্রশাসন ইন্দাস যুব কল্যাণ ও ক্রীয়া, দস্তরে সহযোগিতা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে পথচলতি মানুষের হাতেও রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকুই ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ দলুই আকুই এক নম্বর পঞ্চায়েতের কর্মী জহর তা পূর্ণেন্দু মুখার্জি বাবু পাঁজা সঞ্জয় রায় সহ তাপস রুইদাস সহ আকুই এক নম্বর পঞ্চায়েতের কর্মীরাও স্কুল ছাত্রছাত্রীরা। সকলের মধ্যে ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেন উদ্যোক্তারা।
এবং অনুষ্ঠানে শেষ পথ চলতি ও সাধারণ মানুষ হাতে রাখি পরিয়ে দেয়
**ভাই-বোনের ভালোবাসা ও সম্প্রীতির এই পবিত্র বন্ধন আরও সুদৃঢ় হোক—এই কামনাতেই পালিত হল আকুই এ রাখিবন্ধন উৎসব।

